বগুড়ার কাহালু উপজেলায় একরাম হোসেন (৩০) নামে এক যুবকের দুই হাঁটুতে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত একরাম কাহালু উপজেলার শিবকলমা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় রাতেই শামীম হোসেন (৩২) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আহত যুবক ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একরাম বাড়ি থেকে বের হয়ে গ্রামের মুদি দোকানে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার দুই হাঁটুতে গুলি করে। পরে রাত পৌনে ৩টায় একরামকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, এ ঘটনায় পাশর্^বর্তী শেখকলমা গ্রামের শামীম নামে এক যুবককে পুলিশ আটক করেছে। একরাম শামীমের সঙ্গে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন।
কাহালু থানার ওসি আমবার হোসেন বলেন, ঘটনার পর শামীম নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ হয়নি।
