মোহনগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৯

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৮ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৯ ব্যক্তি আহত হয়েছেন। এরমধ্যে আটজনের আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে এক ব্যক্তির এক হাত বিচ্ছিন্ন ও অপর হাত কবজি থেকে কেটে ফেলতে হয়েছে।

গতকাল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে তাদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে গুরুতর আহত আটজনকে ঢামেক ও মমেকে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন জৈনপুর গ্রামের মোহন (৩৫), রুবেল মিয়া (৪৩), নুরমহল (৩০), আনোয়ার হোসেন (২০), অন্তর (৩০), সোহেল (২৮), অজিত (৪০), রাহুল (৩১) ও লিংকন। তাদের মধ্যে লিংকন ছাড়া বাকি আটজনই গুরুতর জখম।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। 

জৈনপুর গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, মাছ ধরাসহ সামান্য বিষয় নিয়ে প্রথমে গ্রামের ছালাম ও অন্তরের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এরমধ্যে পুরনো অনেক বিরোধ রয়েছে যা এই ঝগড়াকে আরও বড় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত