‘গৃহহীনদের জন্য ঘর নির্মাণ এ সরকারের শ্রেষ্ঠ কাজ’

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১০:৩৯ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ‘দেশের নিরাশ্রয় দরিদ্র ভূমিহীনদের বিনা পয়সায় জমি ও বাড়ি দেওয়ার প্রকল্পকে ইবাদত হিসেবে নিয়েছেন প্রধানমন্ত্রী। দরিদ্র ও ভূমিহীন মানুষদের জমিসহ বাড়ি তৈরি করে দেওয়ার এমন কর্মসূচি শুধু বাংলাদেশে নয় সারা বিশে^ বিরল। গৃহহীনদের ঘর নির্মাণ এ সরকারের শ্রেষ্ঠ কাজ।’

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক এলাকার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাস্তবে রূপ নিতে যাচ্ছে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণ আশ্রয়ণ প্রকল্প-২। আগামী ২০২৩ সালের মধ্যে সবাই পাবে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ এ উপহার। এ দেশের কেউই গৃহহীন থাকবে না। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট ও উপকারভোগীদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশ্রাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সঞ্চালনায় এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত