নেদারল্যান্ডসের প্রতিষ্ঠান রয়্যাল আইআইচসি থেকে ১০টি ড্রেজার আমদানির জন্য বৈদেশিক মুদ্রায় ইসিএ ঋণ আয়োজন করেছে সিটি ব্যাংক। নেদারল্যান্ডসের এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি প্রদানকারী প্রতিষ্ঠান এট্রাডিয়াসের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে সিটি ব্যাংকের মাধ্যমে ২৮ দশমিক ৬৩ মিলিয়ন ইউরো ঋণ দেয় জার্মানির কমার্জ ব্যাংক ও একেএ ব্যাংক।
সম্প্রতি নেদারল্যান্ডসের কিন্ডারডজেকে বৈদেশিক মুদ্রার এই ইসিএ ঋণচুক্তি স্বাক্ষর হয়। এট্রাডিয়াসের ক্রেডিট গ্যারান্টির বিপরীতে বাংলাদেশি কোনো বেসরকারি বাংকের আয়োজনে এটি প্রথম ইসিএ ঋণ।
রয়্যাল আইআইচসির প্রধান কার্যালয়ে আয়োজিত ঋণচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের এএমডি ও প্রধান ব্যবসায় কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ ও হেড অব স্ট্রাকচার্ড ফিন্যান্স মাহবুব জামিল। এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট ক্লাস ভেন ইয়ারসিল এবং কমার্জ ব্যাংকের করপোরেট ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার লরেন্স ভেন কেলার নিজ প্রতিষ্ঠানের পক্ষে ঋণচুক্তি স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
