‘বাটা’ জুতায় নকল স্টিকারে বাড়তি মূল্য, ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৮:৫২ পিএম

ফেনীতে ‘বাটা’ জুতায় মূল্যের স্টিকারের উপর আরেকটি স্টিকার বসিয়ে বাড়তি মূল্য নির্ধারণের দায়ে বাটার শোরুমকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বুধবার শহরের ট্রাংক রোডে বাটা বাজারে অভিযানকালে বাটা জুতার শোরুমকে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা। 

সোহেল চাকমা জানান, নির্দিষ্ট কয়েকটি ডিজাইনের জুতার গায়ে উল্লেখিত দাম না মুছে তার ওপর নতুন স্টিকার বসিয়ে ভোক্তাদের নিকট থেকে বাড়তি দাম নেয়ায় অভিযোগ রয়েছে। তাই ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ‘ডাবল স্টিকার’ রয়েছে এমন জুতাগুলো বাটা’র শো-রুম থেকে সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত