চাকরি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১১:৩১ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমি

পদ ও যোগ্যতা : কার্পেন্টার ১ জন। এসএসসি বা সমমান পাস এবং কার্পেন্টার এর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ৭ এপ্রিল ২০২২ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।  http://bsa.teletalk.com.bdএই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৭ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.shilpakala.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ১৪/৩, সেগুন বাগিচা, রমনা, ঢাকা।

সূত্র : কালের কণ্ঠ, ৭ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৯

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)

পদ ও যোগ্যতা : নিরাপত্তা কর্মী ২ জন। এসএসসি বা সমমান পাস। সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার এবং তাদের বেলায় বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। টেকনিক্যাল হেলপার ৪৩ জন। এসএসসি বা সমমান পাস এবং কারিগরি বিষয়ে সনদপ্রাপ্তদের অগ্রাধিকার। বিভাগীয় প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ৩০ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২২ বিকেল ৫টা। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়াসহ দরকারি সব তথ্য জানা যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই (www.bof.gov.bd) ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।

সূত্র : কালের কণ্ঠ, ১ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ১২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

এপিসি প্রকল্প

পদ ও যোগ্যতা : হার্মফুল প্র্যাকটিসেস প্রোগাম কো-অর্ডিনেটর ৭ জন। ন্যূনতম ২য় শ্রেণিতে স্নাতকোত্তর পাস। শিশুবিষয়ক কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষ। ১১ এপ্রিল ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক বেতন সাকুলে ৭০০০০ টাকা। (http://acp.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ৩০ এপ্রিল ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের যাবতীয় তথ্যাদি পাওয়া যাবে (www.mowca.gov.bd) এই ওয়েবসাইটে। যোগাযোগ : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, এপিসি প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, দোয়েল চত্বর সড়ক, ঢাকা

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১১ এপ্রিল ২০২২, পৃষ্ঠা ৬

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত