নাটোরে দুলু

একতরফা নির্বাচন ঠেকাতে সর্বদলীয় সংগ্রাম কমিটি হবে

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ০৬:৪১ এএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও সাবেক মন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামীতে আওয়ামী লীগের একতরফা নির্বাচন ঠেকাতে সর্বদলীয় সংগ্রাম কমিটি গঠন করা হবে। দেশে আইনের শাসন, মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও মানবাধিকার নেই। গণতন্ত্রহীন এ দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহল আমিন টগর, কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, রফিকুল ইসলাম, ফয়সাল আলম, আবুল বেপারী, জেলা স্বেচ্ছাসেবক সভাপতি আসাদুজজামান, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. কামরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সানোয়ার হোসেন তুষার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত