ঈদের আগে তারকাদের শুটিংয়ের ব্যস্ততা থাকে। তাই কেনাকাটা করার খুব একটা সময় পান না। তারপরেও নিজের ও পরিবারের প্রিয় মানুষদের জন্য শপিং তো করতেই হয়।
সম্প্রতি ঈদের কেনাকাটার জন্য দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা এসেছিলেন অভিজাত ফ্যাশন হাউস ভিভা ক্রিয়েশনস। এই ফ্যাশন হাউসটি নিয়ে এসেছে ভারতীয় উপমহাদেশের সেরা সব ঈদ কালেকশন।
নিখুঁত বুনন ও গর্জিয়াস ডিজাইনের পোশাকগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করেন চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, ইমন, সাইমনসহ জনপ্রিয় তারকারা।
নিপুণ বলেন, ‘একটা এ্যালিগেন্ট লুক আছে ভিভা ক্রিয়েশনসে। কালেকশনগুলোও বেশ সুন্দর। দেশে এমন আন্তর্জাতিক মানের অভিজাত মল এটিই প্রথম। যারা ভারতে ঈদসহ বিভিন্ন উৎসবে কেনাকাটা করতে যান, তাদের জন্য ভিভা ক্রিয়েশনস বিকল্প হতে পারে। কম দামে ভারতীয় সেরা পোশাকগুলো এখান থেকেই কিনতে পারেন।’
ভিভা ক্রিয়েনশনের চেয়ারম্যান রাকিব উদ্দিন বলেন, ‘উৎসবকে মাথায় রেখে উজ্জ্বল রঙকে আমরা এবার প্রাধান্য দিয়েছি। সাশ্রয়ী মূল্যে একই ছাদের নিচে ৩০০ ডিজাইনারের কালেকশনে রয়েছে এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানান রকমের শারারা, গারারা, লেহেঙ্গা ও পাঞ্জাবি। এসব পোশাকের দাম পড়বে ৩ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়াও আছে জুয়েলারি, পার্স ও জুতার বাছাই করা দারুণ সব কালেকশন।’
