জিএম কাদের বললেন

বেসরকারি খাতের কর্মীদের বেতন ও বোনাস দিতে হবে

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৫:১৯ এএম

২৭ রমজানের আগেই গণমাধ্যম, তৈরি পোশাক ও বেসরকারি খাতের কর্মীদের বেতন-বোনাসসহ বকেয়া সব পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘ঈদের আনন্দ যেন কারও কাছে অধরা না থাকে। আমরা জানতে পেরেছি অনেকগুলো গণমাধ্যমে বেশ কয়েক মাসের বেতন বকেয়া আছে। সেখানে কর্মরত সাংবাদিক ও স্টাফরা পরিবার-পরিজন নিয়ে সীমাহীন দুঃখ-কষ্টে আছেন।’

গতকাল রবিবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘গার্মেন্টস শ্রমিক ও বেসরকারি সব খাতে কর্মরতদের বকেয়া বেতন, ভাতা ও ঈদবোনাস পরিশোধ করা জরুরি হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত