ঘরের মাঠ ইতিহাদে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের রোমাঞ্চকর প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৪-২ হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে জিতলেও স্বস্তিতে নেই সিটিজেনদের কোচ পেপ গার্দিওলা।
কেননা, সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা অজানা নয় সাবেক বার্সেলোনা কোচের।
কাতালান জায়ান্টদের হয়ে অনেকবার রিয়ালের মুখোমুখি হয়েছেন গার্দিওলা। প্রথম লেগের জয়ে সিটি এগিয়ে থাকলেও তিনি জানেন, ফাইনালে খেলার জন্য মরিয়া হয়ে লড়বে কার্লো স্প্যানিশ জায়ান্টরা।
দ্বিতীয় লেগের আগেই রিয়ালকে সমীহ করছেন পেপ। ইতিহাদে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফলাফল আরেকটু ভালো হতে পারতো। তবে রিয়াল মাদ্রিদ সবসময় রিয়াল মাদ্রিদ। এক গোল, দুই গোল বা তিন গোলের সুবিধা থাকলেও কোনো ব্যাপার না। আপনাকে দুই ম্যাচেই ভালো পারফর্ম করতে হবে ‘
তিনি আরও বলেন, ‘আমরা প্রথম ম্যাচে ভালো করেছি। দ্বিতীয় ম্যাচেও ভালো করতে হবে। তবে আমরা সেখানে (মাদ্রিদ) যাচ্ছি জয়ের জন্য।’
