পেইচিংয়ে বাড়ল করোনার বিধিনিষেধ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ১০:৪৩ পিএম

হঠাৎ করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় চীনের রাজধানী পেইচিংয়ের প্রায় সোয়া দুই কোটি বাসিন্দার বেশিরভাগের গণপরীক্ষা করাচ্ছে কর্র্তৃপক্ষ। পাশাপাশি কিছু জনসমাগমস্থল বন্ধ ও বিধিনিষেধের মাত্রা বাড়ানো হয়েছে।

দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের মতো লকডাউন পরিস্থিতি এড়াতে গতকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে এসব পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি সপ্তাহ থেকে পেইচিংয়ের বেশ কয়েকটি এলাকা কভিড শনাক্তে তিন দফা গণপরীক্ষায় নেমেছে; কভিড আক্রান্ত পাওয়ায় শহরটির একাধিক আবাসিক কম্পাউন্ড, অফিস এলাকা ও একটি বিশ্ববিদ্যালয়ে লকডাউন জারি হয়েছে। বেশ কিছু স্কুল, উৎসব ভেন্যু ও পর্যটন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়েছে।

পেইচিংজুড়ে গণপরীক্ষার প্রথম ধাপে যে প্রায় দুই কোটির মতো নমুনা সংগ্রহ হয়েছে, তার মধ্যে কয়েকজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও আক্রান্তের সংখ্যা সীমিতই ছিল। গত বুধবার নতুন করে ৫০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আগের দিন এ সংখ্যা ৩৪ ছিল।

গত ২২ এপ্রিল থেকে পেইচিংয়ে যে ১৬০ জনের বেশি করোনা রোগী মিলেছে, তাদের অর্ধেকের বেশি শহরটির সবচেয়ে জনবহুল এলাকা চাওইয়াংয়ের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত