৩৮ বছর পর তুরস্কের লিগে চ্যাম্পিয়ন ত্রাবজোন্সপর

আপডেট : ০১ মে ২০২২, ০১:১৬ পিএম

৩৮ বছর পর তুরস্কের শীর্ষ লিগের শিরোপা জিতেছে ত্রাবজোন্সপর। চলতি মৌসুমের শিরোপা নিশ্চিত করার জন্য ক্লাবটির দরকার ছিল মাত্র এক পয়েন্ট।

ঘরের মাঠে শিরোপা উদ্‌যাপনের সুযোগ হাতছাড়া করেনি ত্রাবজোন্সপর। আন্তালিসপোরের বিপক্ষ ২-২ গোলে ড্র করে দীর্ঘ অপেক্ষা ইতি টেনে শিরোপা জয়ের বুনো আনন্দে মেতে উঠে তারা।

ম্যাচে রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে পড়ে ত্রাবজোন্সপরের সমর্থকেরা। শিরোপা উদ্‌যাপনে খেলোয়াড়দের সঙ্গে মেতে উঠে তারা।

দুইয়ে থাকা ফেনারবাচের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতল ত্রাবজোন্সপর। তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হলো ‘ব্ল্যাক সি স্টর্ম’রা।

এ নিয়ে নিজেদের সপ্তম লিগ শিরোপা জিতল ত্রাবজোন্সপর। ১৯৭৫-৭৬ মৌসুম থেকে টানা পাঁচ শিরোপা জিতেছিল তারা। এরপর ১৯৮৩-৮৪ মৌসুমে জেতে শেষ টার্কিশ লিগ।

তুরস্কের শীর্ষ লিগের গত মৌসুমের শিরোপা জিতেছিল বেসিকতাস। এর আগে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাসাকসেহির।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত