বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলে ফিরেছেন ওশাদা ফার্নান্দো।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা লঙ্কানদের। তার জন ২৩ জনের প্রাথমিক দল থেকে এই স্কোয়াড ঘোষণা করল নির্বাচকেরা।
চোট থেকে সেরে না ওঠায় দলের বাইরে রাখা হয়েছে পাথুম নিশানকাকে। সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে চোট পান তিনি। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম দেখিয়ে ফিরেছেন ওশাদা। ভারতের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি।
সিরিজের প্রথম টেস্ট হবে ১৫ মে, চট্টগ্রামে। ২৩ মে মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
শ্রীলঙ্কার ১৮ সদস্যের স্কোয়াড: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান দিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আশিথা ফার্নান্দো, দিলশান মধুশঙ্খ, প্রবীন জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
