রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ০৫ মে ২০২২, ১০:১৬ এএম

রাজধানীর দারুস সালাম এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে দারুস সালাম টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবু সিদ্দিকের গ্রামের বাড়ি বান্দরবান সদর উপজেলায়। তিনি দারুস সালাম এলাকার একটি মেসে থেকে ওই এলাকার একটি মাদ্রাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, টাওয়ারের সামনে আবু সিদ্দিককে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পথচারীরা আবু সিদ্দিককে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

দারুস সালাম থানার এসআই মিঠুন কুমার দত্ত জানান, আবু সিদ্দিকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত