গরমে সানস্ক্রিন ব্যবহারের উপায়

আপডেট : ১০ মে ২০২২, ১২:৫০ এএম

অতিরিক্ত দূষণ ও কড়া রোদের তাপে ত্বকের বারোটা বাজছে। তার ওপর যদি সানস্ক্রিন না লাগান, তাহলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। মাস্ক পরে থাকলে মুখ একটুতেই ঘেমে যায়। অনেকের আবার সানস্ক্রিন মাখলে প্রচুর ঘাম হয়। তাই ত্বক পুড়ে যাওয়ার ভয় থাকলেও সানস্ক্রিন মাখতে চান না। সানস্ক্রিনের সান প্রিভেনটিভ ফ্যাক্টর বা এসপিএফ সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাই গরমকাল হোক কিংবা শীতকাল সব সময় সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সানস্ক্রিনের ব্যবহারের সময় কিছু নিয়ম মেনে চললেই ঘামের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব

 সানস্ক্রিন কেনার সময় এসপিএফ কত তা দেখে নিতে হবে। অনেকে মনে করেন, বেশি এসপিএফ মানেই বোধ হয় বেশি সূর্যালোক রোধ করে। এই ধারণা ভুল। সাধারণত নির্দিষ্ট অঞ্চলের আবহাওয়ার ওপর নির্ভর করে এসপিএফ বাছা উচিত। আমাদের দেশের সার্বিক যা তাপমাত্রা, তাতে এসপিএফ ৩০-৩৫ যথেষ্ট। নিজের ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন কিনুন, ঘাম কম হবে। বাইরে বেরোনোর ১৫ মিনিট আগে সানস্ক্রিন মেখে ফেলুন।

 সানস্ক্রিন মাখার আগে অবশ্যই তাতে সামান্য পানি মিশিয়ে নিতে পারেন। সানস্ক্রিনের সঙ্গে পানির এই মিশ্রণ ভালো করে মেখে নিন শরীরে। পানি শরীরের লোমকূপকে ঠা-া রাখবে। আবার সানস্ক্রিনের মধ্যে থাকা রাসায়নিকের ঘনত্বকেও পানি অনেকটা লঘু করে দেবে। ফলে ঘাম কম হবে।

 ত্বকের প্রকৃতি তৈলাক্ত হলে খুব বেশি ঘাম হয়। সে ক্ষেত্রে সোয়েট ফ্রি কিংবা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত