সাংবাদিক সোহেল-পাভেলের বাবার মৃত্যু

আপডেট : ১০ মে ২০২২, ০৭:১৩ পিএম

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার সদস্য, দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশামুল হায়দার চৌধুরী মিলন (৮৩) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ বাড়িতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

প্রয়াত এহতেশামুল হায়দার চৌধুরী মিলন এলাকায় মিলন চৌধুরী নামে ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পাভেল হায়দার চৌধুরী বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে আমার বাবা ইন্তেকাল করেন। তিনি ঢাকাতেই আমাদের সঙ্গে বসবাস করতেন। কিন্তু ঈদের সময় বাড়িতে গিয়ে আর ঢাকায় ফিরে আসেননি। মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় স্বজনরা ছাড়াও এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এদিকে মিলন চৌধুরীর মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা, ফেনী রির্পোটাস ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী মফস্বল সাংবাদিক ফোরাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত