সাংবাদিকদের টুকু

বিএনপির নয় অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে আ.লীগে

আপডেট : ১২ মে ২০২২, ০১:০০ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল। অন্যদিকে আওয়ামী লীগ একটি লাঠিয়াল বাহিনী। আওয়ামী লীগের জনসমর্থন নেই, আছে পুলিশ বাহিনী। তাই দলটির অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে।’

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টুকু বলেন, ‘বিগত সংসদ নির্বাচনের আগে কারও আশ্বাস কিংবা বিশ্বাস করে নয়, ভদ্রতার খাতিরে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল বিএনপি। অথচ পরবর্তী সময়ে আমরা দেখেছি কীভাবে দিনের ভোট রাতে শেষ হয়। কাজেই পুনরাবৃত্তির বিষয় নয়, দেশের নির্বাচন তখনই হবে, যখন জনগণ বিজয় অর্জন করতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত