যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সীগঞ্জের কুসুমপুরে সমাজের অসহায়, দরিদ্র ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু, গাইনি, হৃদরোগ, ডায়াবেটিস, শিশুরোগ ও সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে পরিচালক কানুতোষ মজুমদার উপস্থিত ছিলেন। চিকিৎসা শিবিরে ৩,৯৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণের পাশাপাশি ৩৪৭ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। বিজ্ঞপ্তি
×
