কারাগারে মেয়েকে দেখতে গিয়ে ইয়াবাসহ মা আটক

আপডেট : ১৫ মে ২০২২, ০২:০১ এএম

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি মেয়েকে দেখতে গিয়ে কারা ফটকে কারারক্ষীদের হাতে ইয়াবাসহ আটক হয়েছেন এক মা। তার নাম রানী বেগম (৪৫)। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

কারা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় কারা ফটকে দায়িত্বরত নারী কারারক্ষী মাকসুদা বেগম ওই নারীর দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পান। পরে নারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।

কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আটক রানী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, জব্দ ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য বহন করছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত