সিনেমা হল মালিকদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রূপালী ব্যাংকের এক চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের জিএম মো. আনোয়ারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এর ফলে চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সিনেমা হল সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশ্যে রূপালী ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিম সুবিধা পাবেন সিনেমা হল মালিকরা।
এ সময় রূপালী ব্যাংকের জিএম মো. গোলাম মরতুজা, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ডিজিএম মোহাম্মদ আমিনুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
