ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) পরিচালনা পর্ষদের ৩০৭তম সভা গতকাল রবিবার তেজগাঁওয়ে অবস্থিত প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান এস. এম. বখতিয়ার আলম সভার সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে পর্ষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম হায়দার ও জনাব শিব্বির মাহমুদ, পরিচালক কাজী মাহবুবা আক্তার, আফজালুর রহমান, এমডি (চলতি দায়িত্ব) এস.কিউ. বজলুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
