সেভেন রিংস সিমেন্টের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৬ মে ২০২২, ১১:২৯ পিএম

‘আমরাই আগামী’ সে্লাগানকে সামনে রেখে সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম সেরা সিমেন্ট ব্র্যান্ড সেভেন রিংস সিমেন্টের ডিলার কনফারেন্স। তিন দিনব্যাপী বর্ণিল এই আয়োজনে অংশগ্রহণ করেছেন দক্ষিণ ও উত্তরবঙ্গ থেকে আসা সম্মানিত পরিবেশকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস সিমেন্টের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তাহমিনা আহমেদ, ডিরেক্টর ও সিইও শেখ রায়হান আহমেদ, শুন্ শিং গ্রুপ ইন্টারন্যাশনাল লি.-এর গ্রুপ চিফ্ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, শুন্ শিং সিমেন্ট মিলস্ লি.-এর হেড অব মার্কেটিং, সেলস্ অ্যান্ড ডিস্ট্রিবিউশন মো. হারুন অর রশিদ ও অন্য কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশকগণ তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমের ক্যাপ্টেন ও সেভেন রিংস্ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তামিম ইকবাল। এই অনুষ্ঠানে সেরা পরিবেশকদের মাঝে বিশেষ পারফরমেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত