২২ আরোহীসহ নেপালে উড়োজাহাজ নিখোঁজ

আপডেট : ২৯ মে ২০২২, ০১:৩১ পিএম

নেপালের পার্বত্য এলাকায় ২২ জন আরোহীসহ একটি যাত্রীবাহী বিমান রবিবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে নিখোঁজ হয়েছে। খবর এএফপি।

তারা এয়ারের উড়োজাহাজটি পর্যটন শহর পোখরা থেকে জোমসোমে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছিল।

সংস্থার মুখপাত্র সুদর্শন বারতাউলা বলেন, পোখরা থেকে জোমসোমগামী অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমান রবিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে ১৯ যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন।

উড়োজাহাজের যাত্রীদের মধ্যে ৪ জন ভারতীয় ও ৩ জন জাপানের নাগরিক বলে জানিয়েছে নেপালের রাষ্ট্রীয় টেলিভিশন।

দুটি হেলিকপ্টার দিয়ে সম্ভাব্য স্থানে উড়োজাহাজটির খোঁজ চালানো হচ্ছে। এর সঙ্গে যোগ দিচ্ছে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টার ও তল্লাশি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত