চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ২৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকালে এসব স্বর্ণ উদ্ধার করে কাস্টমস।
বিমানবন্দরের দায়িত্বে থাকা কাস্টমসের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান দেশ রূপান্তরকে জানান, সকাল সাড়ে ১০টায় জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ নম্বর ফ্লাইটের যাত্রী শফি আলমের লাগেজ স্ক্যানিংকালে চার্জার লাইট, টর্চ ও ইস্ত্রির ভেতরে লুকানো ২৮ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন আনুমানিক ৩ কেজি ৩০০ গ্রাম। স্বর্ণের বারগুলো জব্দ করার পাশাপাশি ওই যাত্রীকে আটক করা হয়েছে।
