আগস্টে মুক্তি পাবে ববির ‘ময়ূরাক্ষী’

আপডেট : ০২ জুন ২০২২, ০২:০০ পিএম

প্রায় শেষের দিকে রয়েছে রাশিদ পলাশের ছবি ‘ময়ূরাক্ষী’র কাজ। পরিচালক জানালেন, আরও দুই-তিন দিন শুটিং হলেই শেষ হবে ছবিটি। পোস্ট প্রোডাকশন শেষে আগামী আগস্ট মাসে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানালেন পরিচালক

রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।’

আজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রযোজনায় ও গোলাম রাব্বানী সংলাপ-চিত্রনাট্যে ‘ময়ূরাক্ষী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি হক। সিনেমায় তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও আছেন শিরিন শিলা, গোলাম রাব্বানীসহ অনেকে।

শোনা যায়, সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ছবিটির গল্প নিয়ে পরিচালক কিছু জানাতে নারাজ। নির্মাতার ভাষ্য, দর্শকরা হলে গিয়েই গল্পটি সম্পর্কে জানুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত