বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর
দ্বিতীয় ১২তলা সরকারি অফিস ভবন (৬ষ্ঠ তলা)
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক-২ ১ জন। কোনো স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি। বেতনক্রম : ১২৫০০-৩২২৪০ টাকা (গ্রেড-১১)।
উচ্চমান সহকারী ৩ জন। কোনো স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)।
ক্যাশিয়ার ১ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)।
গাড়িচালক ১ জন। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরগাড়ি চালনায় অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)। মানিকগঞ্জ, মাদারীপুর, শেরপুর, খাগড়াছড়ি, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল ও ঝালকাঠি জেলা ছাড়া সব জেলার আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন সব ব্যক্তি আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১ জুন ২০২২ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ১ জুন ২০২২ সকাল ১০টা থেকে ৩০ জুন ২০২২ বিকেল ৫টা পর্যন্ত (http://ltuvat.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। বিস্তারিত জানা যাবে (www.ltuvat.gov.bd ওয়েবসাইট ও প্রকাশিত বিজ্ঞাপনে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১ জুন ২০২২, পৃষ্ঠা ৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ২ জন। বেতনক্রম : ১২৫০০-৩২২৪০ টাকা (গ্রেড-১১)। কোনো স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে।
বয়স ১ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। একজন প্রার্থী একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে। (http://khulnavat.teletalk.com.bd) এই ওয়েবসাইটে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে ১ জুন ২০২২ সকাল ১০টা থেকে ২১ জুন ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে (www.khulnavat.gov.bd) এবং প্রকাশিত বিজ্ঞাপন থেকে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩০ মে ২০২২, পৃষ্ঠা ৬
