সিনেমাটোগ্রাফি ও ভিডিও কনটেন্টে সেরা ভিভোর এক্সট্রিম৮০ ৫জি

আপডেট : ০৪ জুন ২০২২, ১১:৪০ পিএম

স্মার্টফোন এক নতুন দুয়ার খুলে দিয়েছে সৃজনশীল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য। আর এ যাত্রায় নতুন বিস্ময় যোগ করতে স্মার্টফোন বাজারে এসেছে ভিভো এক্স৮০ ৫জি। নতুন এই স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফার ও ভিডিও কনটেন্ট নির্মাতাদের জন্য ২০২২ সালের সেরা চমক হয়ে এসেছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা সেন্সিং সেন্সর, যার মাধ্যমে যেকোনো মুহূর্তেই সুন্দর ও ভালো রেজল্যুশনের ছবি তোলা সম্ভব।

স্মার্টফোনটিতে টি* কোটিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ছবিতে অতিরিক্ত আলো কমিয়ে, সব রং ঠিক করে কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করে। এ ছাড়া এই স্মার্টফোনে শুধু সিনেমাটোগ্রাফি ও ফটোগ্রাফির জন্য একটি ডেডিকেটেড প্রসেসর সংযুক্ত করা হয়েছে। উন্নত ভিডিওগ্রাফি প্রযুক্তির মাধ্যমে এতে সিনেমাটোগ্রাফির কাজও করা যাবে।

মোশন বেসড অ্যানিমেশন ইফেক্ট সিমলেস ট্রানজিশনস ব্যবহৃত হয়েছে ভিভো এক্স৮০ ৫জির ক্যামেরায়। ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোনটির সুপার নাইট পোর্ট্রেট ফিচার দিয়ে কম আলোতেও দুর্দান্ত ছবি তোলা সম্ভব। ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে ভিভো এক্স৮০ ৫জিতে। সেই সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জার। এর মাধ্যমে একবারের চার্জে এক্স৮০ ৫জি স্মার্টফোন ২৪ ঘণ্টা ব্যাকআপ দিতে পারে। মাত্র ৩৫ মিনিটেই শতভাগ চার্জ করা সম্ভব। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত