টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তানকে ইনজামামের সতর্কবার্তা

আপডেট : ১২ জুন ২০২২, ০১:২৪ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। ফের ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বাবর আজম। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে ফিফটি পাক অধিনায়কের।

এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান সিরিজে জিতে নিলেও খুশি নন দেশটির বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। তার একজন কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক। পাকিস্তানকে সতর্ক করে দিয়েছেন সাবেক অধিনায়ক।

মূলত পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিয়ে খুশি হতে পারছেন না ইনজামাম, ‘যখন আমি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলবেন, আমি মনে করি পাঁচ নম্বর পজিসন খুব গুরুত্বপূর্ণ। সেখানে একজন যথাযথ ব্যাটার খেলো উচিত। আমরা এখন হারিসকে খেলাচ্ছি। তবে এই পজিসনে চাহিদা পূরণ করা তরুণ খেলোয়াড়ের পক্ষে সহজ নয়। আমাদের তাকে আত্মবিশ্বাস দেওয়া উচিত। তবে আমি মনে করি, তাকে এখানে খেলানো দরকার’।

সাবেক পাকিস্তানি ব্যাটার এখন থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চিন্তা করছেন। যার কারণে সতর্ক ইনজামাম, ‘চারে রিজওয়ান আছে। যদি পাঁচে শান খেলে, তাদের ভূমিকা হবে লোয়ার-মিডল অর্ডার দিয়ে খেলা শেষ করা।’

পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। দলের ভেতর-বাহিরটায় বেশ ভালো জানা ইনজামামের। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তাই ভাবতে হচ্ছে তাকে, ‘যখন আপনি অস্ট্রেলিয়া যাবেন, আপনি এমন পিচ পাবেন না। তাই আমাদের অভিজ্ঞ খেলোয়াড় দরকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত