সরকারি জায়গার দোকান বরাদ্দ নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ

আপডেট : ১৪ জুন ২০২২, ০৮:৩৭ পিএম

দাউদকান্দিতে সরকারি জায়গার দোকান বরাদ্দকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকেলে ৫টায় উপজেলা সদরের ‘মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’ এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দাউদকান্দি বাজারে সরকারি জায়গায় ৩২টি দোকান নির্মাণাধীন। যার অনুকূলে প্রায় ৩৫০টি আবেদন জমা পড়েছে। এত অধিক আবেদন থেকে যাচাই-বাছাই করে ৩২ ব্যবসায়ীর তালিকা তৈরি হয়। এতে বাদ পড়া ব্যবসায়ীরা গত ৮ জুন  মুক্তিযোদ্ধা ও পূর্বের কিছু দোকানদার সংবাদ সম্মেলন করে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে হেয় প্রতিপন্নের চেষ্টা করে।

এর প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা সংগঠনের নেতা খুরশিদ আলম।

তিনি বলেন, ভুল বোঝাবুঝির কারণে পূর্বে সংবাদ সম্মেলন করা হয়েছিল, যা অনভিপ্রেত ও দুঃখজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরকার, মোহাম্মদ মজনু মিয়া,আব্দুল ওয়াদুদ ও আবুল বাসার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত