চাকরি

আপডেট : ১৮ জুন ২০২২, ১১:০৫ পিএম

ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

পদ ও যোগ্যতা : ক্রেন অপারেটর/ক্রেন ড্রাইভার ২ জন। এসএসসি বা সমমানের পাস। ক্রেন অপারেটর/ক্রেন ড্রাইভার পদে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স/অপারেটিং লাইসেন্স থাকতে হবে। মাসিক মূল বেতন ১৫৫০০ টাকা এবং কোম্পানির অন্যান্য সুবিধাদী। ফর্ক লিফট অপারেটর ১ জন। এসএসসি বা সমমানের পাস। ফর্ক লিফট অপারেটর পদে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক মূল বেতন ১৫৫০০ টাকা এবং কোম্পানির অন্যান্য সুবিধাদী। ওয়েল্ডার ১ জন। এসএসসি বা সমমানের পাস। ওয়েল্ডিং পদে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা। মাসিক মূল বেতন ১৫৫০০ টাকা এবং কোম্পানির অন্যান্য সুবিধাদী। (http://egcb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ২৩ জুন ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। এই www.egcb.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদন প্রক্রিয়াসহ অন্যান্য দরকারি সব তথ্য। যোগাযোগ : ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড, করপোরেট অফিস, ইজিসিবি, ইউনিক হাইটস লেভেল-১৫, ১১৭ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, খুলনা

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১ জন। কোনো স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্বীকৃত স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা; এবং সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ এবং টাইমিং ৩ সর্বনিম্ন ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)। উচ্চমান সহকারী ১৯ জন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন ২য় শ্রেণি সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং-এ ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ ও ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)। ক্যাশিয়ার ১১ জন। কোনো স্বীকৃত বিশ^বিদ্যালয় থেকে ন্যূনতম বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সরকারি নিয়ম অনুযায়ী জামানত জমা সাপেক্ষে। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৪)। বয়স ১ জুন ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। একজন প্রার্থী একটি পদের বিপরীতে আবেদন করতে পারবে। (http://khulnavat.teletalk.com.bd) এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ১ জুন ২০২২ সকাল ১০টা থেকে ২১ জুন ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জানা যাবে www.khulnavat.gov.bd) ) এবং প্রকাশিত বিজ্ঞাপন থেকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত