স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. তৌহিদুল আলম খান রেডমানি কর্তৃক ৩০ জুন অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ‘আইএফএন রোড শো বাংলাদেশ-২০২২’-এর অ্যাডভাইজরি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। ইসলামিক ফাইন্যান্স ও ব্যাঙ্কিংয়ের ওপর আয়োজিত এই রোড শোর এ বছরের প্রতিপাদ্য ‘বিল্ডিং মোমেনটাম : ইসলামিক ফাইন্যান্স ইন বাংলাদেশ’। ২০২১-এ অনুষ্ঠিত রোড শোতে অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ চলতি বছর অনুষ্ঠিতব্য রোড শোর আয়োজক কমিটি তৌহিদুল আলমকে দ্বিতীয়বারের জন্য ওই পদে মনোনীত করল। আইএফএন রোড শোতে বাংলাদেশে ইসলামিক আর্থিক পরিষেবা নিয়ে বিশদ আলোচনা করা হবে। তৌহিদুল আলম খান রোড শোর মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি
×
