চুয়েটে মানববন্ধন

কর্মকর্তাদের পেশাগত বৈষম্যের প্রতিবাদ

আপডেট : ১৯ জুন ২০২২, ১১:৫৬ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রণীতব্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণসহ ১২ দফা দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার চুয়েটের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন।

এতে সভাপতিত্ব করেন চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমিন মোহাম্মদ মুসা। আমন্ত্রিত অতিথি ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। শুভেচ্ছা বক্তব্য দেন চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন।

মানবনন্ধনে চুয়েটের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত