কবজি কেটে আত্মহত্যার চেষ্টা পাকিস্তানি পেসারের

আপডেট : ২২ জুন ২০২২, ০৪:২৭ পিএম

কবজি কেটে বুধবার আত্মহত্যার চেষ্টা করেন পাকিস্তানের এক তরুণ ক্রিকেটার। এমনটাই জানিয়েছে দেশটির ইংরেজি ভাষার গণমাধ্যম ডেইলি টাইমস।

হায়দরাবাদ (সিন্ধ) কাসিমাবাদের ওই ক্রিকেটারের নাম শোয়েব। তিনি পেস বোলার। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শোয়েবের পরিবার জানায়, হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কারণ কোচ পাকিস্তানে চলমান এক টুর্নামেন্টের জন্য তাকে দলে নেয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পৃষ্ঠপোষকতায় নিয়াজ স্টেডিয়ামে হচ্ছে এই টুর্নামেন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত