বিশ্বব্যাংকের কাছে ১০০ কোটি ডলার চেয়েছে বাংলাদেশ

আপডেট : ২৭ জুন ২০২২, ১১:৪৯ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতির আঁচ বাংলাদেশেও লেগেছে। জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ইতিমধ্যেই বাংলাদেশ বড় বাণিজ্য ঘাটতিতে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজেটে নানা রকমের সামাজিক সুরক্ষা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের কাছে ২০২২-২৩ অর্থবছরের জন্য বাজেটারি সহায়তা হিসেবে ১০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জ¦ালানি ও খাদ্যমূল্য থেকে সৃষ্ট বৈশি্বক মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলার অংশ হিসেবে বাজেট সহায়তায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর মারসি টেমবনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে রাশিয়া-ইউক্রেন সংকটের বিরূপ প্রভাব মোকাবিলা করতে আগামী ২০২২-২৩ অর্থবছরে বাজেট সহায়তার জন্য অর্থ চেয়ে অনুরোধ করেছে অর্থ বিভাগ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত