রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:১৯ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫৭৩৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৫০ পুরিয়া হেরোইন ও ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে আজ বুধবার (২৯ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত