মো. মোসাদ্দেক-উল-আলম গত ২৭ জুন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ১৩ জুনের প্রজ্ঞাপন মোতাবেক অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে মো. মোসাদ্দেক-উল-আলমকে ২৭ জুন থেকে অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
মোসাদ্দেক এমডি হিসেবে পদোন্নতি পেয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ২০১৯ সালের ১৪ নভেম্বর যোগদান করেন। পদোন্নতির আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং ওয়াটা কেমিক্যালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ, রিপাবলিক ইন্সুরেন্স, গোল্ডেন সন, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, এ্যারোমা টি, ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনের পরিচালক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৮৫ সালের ১৩ আগস্ট সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি
