ব্যবসায়ীকে হত্যাচেষ্টা ছাত্রলীগ নেতার গ্রেপ্তার দাবি

আপডেট : ০৩ জুলাই ২০২২, ১১:২৭ পিএম

শেরপুরে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে জেলা মোটরযান ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

এ সময় বক্তারা বলেন, গত ২৬ জুন ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা শহরের নবীনগর মহল্লার আবদুল আউয়াল নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা চালালে তার মাথার খুলি ফেটে মস্তক বের হয়ে পড়ে। তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত