না.গঞ্জের ডিএসএস ক্লাব মাঠে ২২ বছর পর গড়াল ফুটবল

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৬:৫২ এএম

১৯২৭ সালে প্রতিষ্ঠার পর শতবর্ষী হওয়ার পথে নারায়ণগঞ্জের দুর্গা সত্য স্পোর্টিং (ডিএসএস) ক্লাবের মাঠ। ২২ বছর পর গত শনিবার সেই মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সংস্কারকাজ শেষে ওইদিন বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সংস্কার করা ডিএসএস ক্লাব মাঠ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মাঠটি সংস্কারে ৩ কোটি টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, আব্দুল গাফফার এবং বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরমান মিয়া। অনুষ্ঠানে আরও ছিলেন নারায়ণগঞ্জের স্থানীয় ফুটবলার জাকির হোসেন, স্বপন ও আমান। এ ছাড়াও ছিলেন সত্তরের দশকে বিজেএমসি এবং জাতীয় দলে খেলা আমিনুল রহমান, বাদশা ও লিটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত