বন্যাদুর্গতদের সহায়তা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকা সেনাবাহিনীর

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০১:৩৫ এএম

সিলেটসহ দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সেনাবাহিনীর পক্ষ থেকে ১০ কোটি টাকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে অনুদানের ওই চেক হস্তান্তর করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠপর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত