শাহরুখ-সালমানের সঙ্গে অভিনয়ে নারাজ হৃতিক

আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৩:২৩ পিএম

হৃতিক রোশনের ক্যারিয়ারে সবচেয়ে বড় হিট ‘ওয়ার’। প্রযোজক আদিত্য চোপড়া এ ছবির সিক্যুয়ালে শাহরুখ খান ও সালমান খানকে রাখার পরিকল্পনা করেছেন। কিন্তু দুই খানের সঙ্গে অভিনয়ের হৃতিকের ভীষণ অনীহা। তাই শুটিং হচ্ছে আলাদা আলাদা।

‘ওয়ার টু’ হতে যাচ্ছে বিগ বাজেট ফিল্ম। এই স্পাই ফিল্মে সালমানের টাইগার চরিত্র ও শাহরুখের পাঠান চরিত্রকে দেখা যাবে। ‘করণ অর্জুন’ সিনেমার দুই তারকার এ বিষয়ে কোনো সমস্যা নাই। ফলে তারা আবারও একসঙ্গে কাজ করতে শুরু করেছেন। ইতোমধ্যে তারা পরস্পরের নতুন ছবিতে ক্যামিও করেছেন।

তবে হৃতিক নাকি বলিউডের দুই খানের সঙ্গে কোনো দৃশ্যে অভিনয় করবেন না। এমনটা তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু কেন?

আসলে শাহরুখ ও সালমানের সঙ্গে সমস্যা রয়েছে হৃতিকের। সেই কারণেই তিনি বলিউডের দুই সুপারস্টারের সঙ্গে সেইভাবে কোনো কাজ করেননি। আর ভবিষ্যতেও করতে চান না।

কেন এ অনীহা? বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি ‘কৃষ’ অভিনেতা। তবে অতীতে নাকি হৃতিককে নিয়ে মজা করেছিলেন শাহরুখ। যা তার পছন্দ হয়নি।

এক অ্যাওয়ার্ড শোতে সাইফ আলী খান ও শাহরুখ ‘কোই মিল গ্যায়া’ ছবির দুই চরিত্রের মতো করে সেজেছিলেন। এরপর তারা ওই সিনেমার বিভিন্ন দিক নিয়ে বিদ্রূপ শুরু করেন। তারা দাবি করেছিলেন, ছবির হিরো আসলে ম্যাজিক। আর হৃতিককে সেকেন্ড ক্লাস স্টারও বলেছিলেন তারা। সেই কারণেই তাদের ওপর রেগে যান জুনিয়র। অবশ্য কিছুদিন আগে সাইফের সঙ্গে ‘বিক্রম ভেদা’র রিমেক করছেন হৃতিক।

অবশ্য ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে কিং খানের সঙ্গে কাজের সময় ভালো অভিজ্ঞতা হয়েছিল হৃতিকের। তবে ওই  পুরস্কার বিতরণী নিয়ে যত গণ্ডগোল। তাই ‘ওম শান্তি ওম’ সিনেমার টাইটেল গানে পুরো বলিউড থাকলেও হৃতিক আসেননি।

অন্যদিকে সালমান খানের সঙ্গেও ছবি সম্পর্কিত বিষয় নিয়েই ঝামেলার সূত্রপাত হয়েছিল হৃতিকের। একবার ‘গুজারিশ’ সম্পর্কে ভাইজার বলেছিলেন, ‘মানুষ তো দূরের কথা, কুকুরও ওই ছবি দেখবে না।’ ওই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন কাজ করেছিলেন হৃতিকের সঙ্গে। সবাই ভেবেছিলেন, নায়িকাকে টার্গেট করে এই মন্তব্য। কিন্তু তারপর থেকে সালমানকেও এড়িয়ে চলেন হৃতিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত