শেকৃবির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৬ জুলাই ২০২২, ০২:০৫ এএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।  গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন শেকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

এরপর শেকৃবির প্রশাসনিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেরেবাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান। পরে বিশ^বিদ্যালয়ের উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

২০০১ সালের ১৫ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০১ সালে শেকৃবি একটি অনুষদ দিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু করে বর্তমানে চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউটের মাধ্যমে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি চলমান। বিশ্ববিদ্যলয়ের ২৫টি বিভাগে স্নাতকোত্তর ও ১০টি বিভাগে এখন পিএইচডি কোর্স চলমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত