দুর্ঘটনার যোগ বৃশ্চিকের, প্রতারিত হতে পারেন মীন

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০৯:২৩ এএম

মেষ : কেতুর অবস্থানের কারণে এ সপ্তাহে জাতকের আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে পুরনো পাওনাদারদের তাগাদায় সমস্যা দেখা দেবে।

বৃষ : এ সপ্তাহে আপনার ব্যবসা ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই আর্থিক লেনদেনে সতর্ক হোন। কারণ বিচিন্তিতরূপে লগ্নি করুন।

মিথুন : নীতির রাজা রাজনীতির সেবকদের ভাগ্য সুপ্রসন্ন। শাসকশ্রেণির ঊর্ধ্বতন ব্যক্তির ইচ্ছায় অধস্তনের কোনো সংবাদ আপনাকে চমকে দিতে পারে।

কর্কট : কর্মক্ষেত্রের সফলতা আপনাকে গর্বিত করবে। স্বীকৃতিস্বরূপ কর্মক্ষেত্রে আপনার প্রমোশনই এর সাক্ষীরূপে উপস্থিত হবে। আপনার দূরের যাত্রা শুভ।

সিংহ : গ্রহের অবস্থানের পরিপ্রেক্ষিতে আপনার অসাবধানতায় সম্পত্তির বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কেউ দলিল গাপ করতে পারে। সাবধান হোন।

কন্যা : বাড়ন্ত কিশোরীরা বিয়ের প্রলোভনের শিকার হবেন। বিষয়টি লুকিয়ে না রেখে বাড়ির বড়দের সাহায্য প্রার্থনা করুন। আপনার সিদ্ধান্তে ভুলে ভরা।

তুলা : আপনার বহুদিনের পরীক্ষিত বন্ধুর প্রতারণায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কাছের লোককে যুক্তি দিয়ে বিচার করবেন। সাবধানের মার নেই।

বৃশ্চিক : কালপুরুষের প্রভাবে চন্দ্রের অবস্থানের ফলে পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে। অপ্রয়োজনে ভ্রমণ না করাই ভালো। আর্থিকভাবে লাভ হতে পারেন।

ধনু : পুলিশের ভুলের কারণে উদ্ভূত বিদেশযাত্রার সমস্যা দূর হবে। প্রশাসনের প্রচেষ্টায় সব বাধা দূর হবে। আপনার বিদেশযাত্রা শুভ হোক।

মকর : এ সপ্তাহব্যাপী জাতকের শিল্প-সাংস্কৃতি অঙ্গনে সফলতার যোগ রয়েছে। বিদেশি কোনো প্রতিষ্ঠান থেকে সহসা অর্থলাভের সুযোগ আসবে।

কুম্ভ : আপনার বহুল কাক্সিক্ষত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। আকাক্সক্ষার ফল দেরিতে পেলেও আনন্দদায়ক। কারণ ঈশ্বরের কৃপায় সব বাধা দূর হবে।

মীন : টাকা-পয়সা লেনদেনের আগে একটু বিচার-বিবেচনা করবেন। হৃদয় নয়, বুদ্ধি দিয়ে বিচার করুন। নিকটজনের কাছ থেকে প্রতারিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত