ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে হাসপাতালের কভিড ইউনিটের ফোকালপারসন মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আব্দুল জলিল (৮০) এবং আবুল কাশেম (৭০)।
মহিউদ্দিন খান মুন বলেন, যারা মারা গেছেন তারা কভিড আক্রান্ত ছিলেন।
এখন হাসপাতালের আইসিইউতে চারজনসহ কভিড ইউনিটে মোট ৪৮ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে আটজন কভিড পজিটিভ।
গত ২৪ ঘণ্টায় কভিড ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন।
