বাংলাদেশ সেনাবাহিনী
পদ ও যোগ্যতা : ৮০তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি)- পুরুষ/মহিলা। আর্মি মেডিকেল কোর (পুরুষ/মহিলা) এর জন্য সরকার কর্তৃক অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ ৫ এবং ইংরেজি মাধ্যমে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে গ্রেড ‘এ’ এবং ১টিতে গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে গ্রেড ‘এ’ এবং ৩টিতে গ্রেড ‘বি’ থাকতে হবে।
আর্মি ডেন্টাল কোর (পুরুষ/মহিলা) এর জন্য সরকার কর্তৃক অনুমোদিত ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় জিপিএ ৫ এবং ইংরেজি মাধ্যমে ‘এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ১টিতে গ্রেড ‘এ’ এবং ১টিতে গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে গ্রেড ‘এ’ এবং ৩টিতে গ্রেড ‘বি’ থাকতে হবে। ১ জানুয়ারি, ২০২৩ তারিখে ন্যূনতম বয়স ২৮ বছর।
বৈবাহিক অবস্থা অবিবাহিত। পুরুষ প্রার্থী যাদের বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখে ২৬ বছরের ওপরে সেক্ষেত্রে বিবাহিতরাও আবেদন করতে পারবে।
নারী প্রার্থীর ক্ষেত্রে বৈবাহিক অবস্থা বিবাহিত অথবা অবিবাহিত। জন্মসূত্রে সব প্রার্থীকেই হতে হবে বাংলাদেশি নাগরিক। শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর বেলায় উচ্চতা ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর বেলায় ১.৫৫ মিটার বা ৫ ফুট ১ ইঞ্চি। ওজন পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫৭ কেজি বা ১২৬ পাউন্ড এবং মহিলার ৪৯ কেজি বা ১০৯ পাউন্ড। বুকের মাপ পুরুষ প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি, প্রসারণে ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি।
মহিলা প্রার্থীর বেলায় স্বাভাবিক ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি, প্রসারণে ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। বেতনভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ সেনাবাহিনীর বেতনস্কেল অনুসারে। (http://joinbangladesharmy.army. mil.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের সবশেষ তারিখ ৩০ জুলাই, ২০২৩। আবেদনের সব দরকারি তথ্য জানা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : পরিচালক, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৮ জুলাই ২০২২, পৃষ্ঠা ১০
