তিন মাস পর বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন শুরু

আপডেট : ২৭ জুলাই ২০২২, ১০:২৬ পিএম

টানা তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির নতুন ১৩০৬ নম্বর ফেজ থেকে পরীক্ষামুলকভাবে (ট্রায়াল) কয়লা উৎপাদন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি কয়লা উৎপাদন কাজের উদ্ধোধন করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেজে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেজে স্থাপন করে পরীক্ষামুলকভাবে (ট্রায়াল) কয়লা উৎপাদন শুরু করা হয়। 

এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এখন প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২ শ’ মেট্রিক টন কয়লা উত্তোলন হবে। ১০/১৫ দিন পর পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হবে। আস্তে আস্তে উৎপাদন বাড়বে। আশা করা হচ্ছে এখান থেকে প্রতিদিন ২৭০০ থেকে ৩০০০ মে.টন কয়লা উত্তোলন করা যাবে। এই ফেজে কয়লা মজুত আছে ৪ লাখ টন। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৪০ হাজার মে.টন কয়লা মজুত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত