অমিত হাবিবের মৃত্যুতে গণফোরামের শোক

আপডেট : ২৯ জুলাই ২০২২, ০১:১৭ পিএম

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ড. কামাল হোসেন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল গণফোরাম।

অমিত হাবিবের মৃত্যুতে গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বলেন- অমিত হাবিবের মৃত্যু দেশের গণমাধ্যম জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ হারালো একজন দেশপ্রেমী খ্যাতিমান সাংবাদিক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

গতকাল রাত ১১ টার পরে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজীউন) অমিত হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত