দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি।
শুক্রবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের ম্যাসেঞ্জার গ্রুপে শোক প্রকাশ করেন সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অপর এক ম্যাসেঞ্জার গ্রুপে শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহা সহ সংগঠনের নেতৃবৃন্দ।
পাশাপাশি শোক প্রকাশ করেছেন, সাংবাদিক সমন্বয় পরিষদ বরিশল এর সভাপতি অরুন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক এম মিরাজ হোসাইন। শোক জানিয়েছে বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা সাধারণ সম্পাদক খান রাসেলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শুক্রবার রাতে নিজ গ্রামে বরেণ্য সাংবাদিক অমিত হাবিবকে দাফন করা হয়।
