নড়াইলের সাহাপাড়া পরিদর্শন জেলা জাপা নেতাদের

আপডেট : ৩০ জুলাই ২০২২, ১২:৩৭ এএম

লোহাগড়া উপজেলার দিঘলিয়ার সাহাপাড়ায় মন্দির, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল জেলা জাতীয় পার্টির (জাপা) নেতারা। গতকাল শুক্রবার সকালে তারা সাহাপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন।   নড়াইল জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজের নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাফায়েত হোসেন, সাধারণ সম্পাদক তাহাজ্জত হোসেন প্রমুখ। জাপা নেতারা সাংবাদিকদের বলেন, সরকার ও প্রশাসনের উচিত এ ঘটনার প্রকৃত দোষীদের  বিচারের আওতায় আনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত