ছেলের পিটুনিতে বাবা হাসপাতালে

আপডেট : ৩১ জুলাই ২০২২, ১২:০৭ এএম

গাজীপুরের কালিয়াকৈরে মাদকাসক্ত ছেলের পিটুনিতে গুরুতর আহত বাবা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার স্ত্রীও তাকে এলোপাতাড়ি মারধর করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বড়কাঞ্চনপুর এলাকায়। এ ঘটনায় ওই রাতেই ইয়াছিন আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন।

আহত ইয়াসিন আলী (৪০) কালিয়াকৈর উপজেলার বড়কাঞ্চনপুর এলাকার সৈয়দ আলীর ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন আলীর (৪০) ছেলে ৯ম শ্রেণিতে পড়ুয়া সিফাত বিভিন্ন সময় বাবার কাছে নেশার টাকা দাবি করে খারাপ আচরণ করত। গত শুক্রবার রাত ৯টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী হাসনার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি হচ্ছিল। এ সময় সিফাত বাড়িতে গিয়ে পাইপ দিয়ে তার বাবা ইয়াসিনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্ত্রী হাসনাসহ শ^শুরবাড়ির লোকজনও তাকে মারধর করে।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ইয়াসিনের ছেলে সিফাত ও স্ত্রী হাসনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার এসআই ইয়াকুব আলী জানান, এ ঘটনায় বাবা ও ছেলের পক্ষে-বিপক্ষে থানায় দুটি অভিযোগ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত