এক সপ্তাহ পর করোনা শনাক্তের হার ফের বাড়ল

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০২:৩৭ এএম

এক সপ্তাহ পর দেশে পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার বেড়ে আবার ৭ শতাংশের ঘরে এসেছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার হয়েছে ৭ দশমিক ৭২ শতাংশ। এর আগে এর চেয়ে বেশি শনাক্তের হার ছিল গত ২৫ জুলাই ৭ দশমিক ৭২ শতাংশ। এরপর থেকেই শনাক্তের হার কিছুটা কমতে থাকে। এর আগের দিন গত সোমবার এই হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করে ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ২৯ হাজার ২৯২ জন।

নতুন শনাক্ত ৩৮৭ জনের মধ্যে ২২০ জনই ঢাকা জেলার বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত